উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা ৩১ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ২৩ ডলারে পৌঁছায়।এর আগে এশিয়ার সকালের লেনদেনে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছিল। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার আগপর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল ছিল অথবা নিম্নমুখী প্রবণতায় লেনদেন হচ্ছিল।সূত্র: আল জাজিরা