উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চীনা গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের ঘটনায় বিতর্কের মুখে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়েছেন কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং।গত কয়েক দিনের আলোচনা ও টানাপোড়েনের পর বৃহস্পতিবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে এনভিডিয়া।হুয়াংয়ের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাবেন।এনভিডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও পদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সিইও হিসেবেও দায়িত্ব পালন করবেন কোলেট ক্রেস।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী সিইও নিয়োগের জন্য ইতোমধ্যে প্রার্থী খোঁজার কাজ শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এ ক্ষেত্রে কোম্পানির অভ্যন্তরীণ ও বাইরের—উভয় ধরনের প্রার্থীকেই বিবেচনায় নেওয়া হবে।এদিকে নেতৃত্বে পরিবর্তনের অংশ হিসেবে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন প্রতিষ্ঠান সিনপসিসের সাবেক সিইও ও নির্বাহী চেয়ারম্যান হার্ভে জোন্সকে পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে এনভিডিয়া। কোম্পানিটির ইতিহাসে এই প্রথম এ পদে কাউকে নিয়োগ দেওয়া হলো।বিবৃতিতে জোন্স বলেন, এনভিডিয়ার অসাধারণ প্রবৃদ্ধির সময়ে কোলেট গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। কোম্পানির ব্যবসা, গ্রাহক, পরিচালনব্যবস্থা ও আর্থিক অবস্থান সম্পর্কে তাঁর গভীর ধারণা রয়েছে।কোলেটের ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোম্পানির কার্যক্রম, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি এবং পণ্যের পরিকল্পনা স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে বলে তাঁরা আশা করছেন।এর আগে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক সাবেক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। এরপর বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। সেই ঘোষণার দুই দিনের মধ্যেই তাঁর পদত্যাগের খবর সামনে এল।সূত্র: রয়টার্স, সিএনও