উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টি থামার পর হঠাৎ ঝুটপল্লির একটি গোডাউনে আগুন জ্বলে ওঠে। সেখানে বিপুল পরিমাণ দাহ্য ওয়েস্টেজ কাপড় মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের বড় বড় শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের প্রভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নেভানোর কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।