উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটের ফল আগেই ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। সেরা পাঁচ ফুটবলারের নাম ও তাদের অবস্থানের ক্রম আগেভাগে সঠিকভাবে অনুমান করে অনলাইন বেটিংয়ের মাধ্যমে প্রায় ২ লাখ ইউরো জেতার অভিযোগ উঠেছে ১২টি অ্যাকাউন্টের বিরুদ্ধে।এবারের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইন। তালিকায় দ্বিতীয় হয়েছেন কিলিয়ান এমবাপে, তৃতীয় লামিনে ইয়ামাল, চতুর্থ রদ্রি এবং পঞ্চম স্থানে রয়েছেন লিওনেল মেসি। অভিযোগ, ওই ১২টি অ্যাকাউন্ট শুধু সেরা পাঁচে থাকা খেলোয়াড়দের নামই নয়, তাদের অবস্থানের ক্রমও নির্ভুলভাবে অনুমান করেছিল।বিষয়টি জানার পর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। সংস্থাটি নিজেদের উদ্যোগেও তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের ধারণা, ভোটের ফলাফলসংক্রান্ত গোপন তথ্য ব্যবহার করেই ওই অ্যাকাউন্টগুলোতে বাজি ধরা হয়েছিল।এর আগে ব্যালন ডি’অর অনুষ্ঠানের দিন আয়োজকদের ওয়েবসাইটে ভুলবশত কয়েকজন মনোনীত খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ঘটায় ফলাফল আগেই ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।তবে পুরস্কারের স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স ফুটবল। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ব্যালন ডি’অরের ক্ষেত্রে স্বচ্ছতা সর্বোচ্চ গুরুত্ব পায়। স্বাধীন ভোটের মাধ্যমেই বিজয়ী নির্বাচন করা হয়। ফল ফাঁসের অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।