উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ছোড়া ককটেলটি গাড়ির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।