উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার খবর পায় ভাটারা থানা পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুলবাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে জ্বলন্ত বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কারা কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও নগরীর একাধিক স্থানে এ ধরনের ঘটনা ঘটে। গত কয়েক দিনে অন্তত আটটি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।