উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গাড়িবহরের পথ আটকে বিক্ষোভ করেছেন চরকাই এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলমান সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিরামপুর পৌরসভার চরকাই এলাকার গ্রামবাসী সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।তবে সন্ধ্যায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে উপজেলা চত্বর থেকে ফেরার সময় আবারও বিক্ষোভের মুখে পড়েন তিনি।এ সময় উপজেলা গেটের সামনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী সড়ক অবরোধ করে মন্ত্রীর গাড়িবহরের চলাচলে বাধা দেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মন্ত্রীর গাড়িবহর সেখান থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।চরকাই এলাকার সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে গ্রামবাসীর এই বিক্ষোভ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।