উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।