উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, ‘কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।’পোস্টে তিনি জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি দলের ভেতরে ভিন্ন অবস্থান নিয়েছিলেন। সে সময় তাঁর বক্তব্য ছিল, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত—কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটি তাদের সঙ্গে জোট গঠন করলে এনসিপিকে এর জন্য বড় মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।এ বিষয়ে নিজের অবস্থান ও পদত্যাগের কারণ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাসও দিয়েছেন সামান্তা শারমিন।