উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজারের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বাধীন ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তার বাবা ইউসুফ আলী এবং মা কুলসুম বেগম। তিনি মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা দিদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির আক্কেল আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।