উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশজুড়ে হাম উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৯৫ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৪ জন।