উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনো কাটেনি উৎসবের আমেজ। এর মধ্যেই দেবী দুর্গার সাজে দেখা গেল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্গার সাজে তোলা ছবি প্রকাশের পাশাপাশি ২২টি বচন তুলে ধরেছেন তিনি।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই পোস্টে সমাজে প্রচলিত নানা অন্যায়, অনিয়ম ও অপরাধের প্রসঙ্গ টেনে ধর্মীয় মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা।তাঁর প্রকাশিত ২২টি বচনে বলা হয়েছে, ধর্ষণ, শিশু নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, মিথ্যাচার, অন্যের সম্পদ আত্মসাৎ, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাবা-মায়ের প্রতি অবহেলা, খাদ্যে ভেজাল এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো অপরাধে ধর্ম নষ্ট হয় না। ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করা কিংবা ধর্মকে ঢাল বানিয়ে অন্যায় করলেও ধর্ম যায় না বলে উল্লেখ করেন তিনি।পোস্টের শেষাংশে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’ছবির সঙ্গে দেওয়া মন্তব্যে দেবী দুর্গার হাতের সংখ্যা নিয়েও কথা বলেন তিনি। সেখানে লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’