উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উত্তর কলকাতার পরিচিত চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। দুর্গাপূজার প্রথম দিনেই এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুজন মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্গাপূজা দেখতে আসা ব্যক্তিদের মধ্যে অনেকেই কলকাতার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভবনের ওপর থেকে ধারণ করা ওই ভিডিওটি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষসহ অনেকে শেয়ার করেছেন। ভিডিওতে কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং মানুষের আর্তচিৎকার শোনা যায়।দুর্ঘটনার পর পুলিশ চোরবাগান সর্বজনীনের দুর্গাপূজার মণ্ডপটি সিলগালা করে দিয়েছে। তবে ঘটনার পর সেখানে পূজা কমিটির কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে।