উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, যারা স্বাস্থ্য খাত সংস্কারের দায়িত্বে রয়েছেন, তারা নিজেরাই চিকিৎসা নিতে বিদেশে যান। একইভাবে, যারা শিক্ষাব্যবস্থার সংস্কার করতে চান, তাদের সন্তানরাও বিদেশে পড়াশোনা করে।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচনের পর বিএনপি অর্ধেক ফলাফল মেনে নিয়েছে, আর বাকি অর্ধেক মানেনি। বিশেষ করে যেসব আসনে বিরোধীরা জয়ী হয়েছে, সেসব ফলাফল তারা মেনে নিতে পারেনি।