উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর এক দিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ।অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ।এ ছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন বা ৯ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সে হিসাবে বছরওয়ারি রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।