উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় তাঁকে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়।সোমবার বেলা সাড়ে ১২টা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ ছিলেন নবনিযুক্ত উপাচার্য। এ সময় তাঁর সঙ্গে আরও ১০ জন সেখানে অবরুদ্ধ ছিলেন। উপাচার্যের সঙ্গে তাঁরাও ক্যাম্পাস ত্যাগ করেন।এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি জাহিদুল ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তাঁরা শিক্ষার্থীদের জানান, তাঁদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে।পুলিশ কর্মকর্তারা আরও বলেন, উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অসুস্থ বোধ করছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হবে।