উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর কারণে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাশেদ খাঁন বলেন, গুলশানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর সঙ্গে গোপন যোগাযোগ থাকতে পারে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও জামায়াতের কারণে আওয়ামী লীগ আন্দোলনে নামার সাহস পাচ্ছে।তিনি বলেন, জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে আপত্তি নেই বলে বক্তব্য দিচ্ছেন। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে বিএনপি কাজ করতে চায়।তবে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।