উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন আবদেলকারিম। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে থাকার কথা থাকলেও অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ৮ মার্চ উস্কারের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন আবদেলকারিম।বার্সেলোনার যুব দলের হয়ে মাত্র ছয়টি লিগ ম্যাচ খেলেই ৯ গোল করেন তিনি। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেন এই ফরোয়ার্ড। ওই ম্যাচেই División d’Honor শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে আবদেলকারিমকে স্থায়ীভাবে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও অংশ নেন তিনি। সেখানে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন আবদেলকারিম।গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় মিশরীয় এই তরুণ ফরোয়ার্ডের।