উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন।এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাম ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়।