উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে।বৃহস্পতিবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। মে মাসের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম। দিনের লেনদেনে ব্রেন্টের দাম ১০৮ ডলারও ছাড়িয়ে যায়।এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়ায় ১০২ দশমিক ৪৮ ডলার, যা মে মাসের পর সর্বোচ্চ।বছরের শুরু থেকে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৭৫ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানকে ঘিরে অচলাবস্থা আরও দীর্ঘ হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার এমনকি ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।তেলের দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে দেশটির শেয়ারবাজারেও পতন দেখা গেছে।বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় ধরে বাড়তে থাকলে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে।তথ্যসূত্র: এনবিসি নিউজ