উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে।শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়। বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানায়, লেকে পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি বের করা হচ্ছে।কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হবে।কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য বন্যা ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতেই আগাম সতর্কতামূলকভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে।