উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। ২৮ বছর বয়সী টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডারের হাতে আলবিসেলেস্তেদের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও জাতীয় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে আর্জেন্টিনা দলে নেতৃত্বের পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। সেই জায়গায় রোমেরোকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছে স্কালোনির কোচিং স্টাফ।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগেই রোমেরোকে ভবিষ্যৎ অধিনায়ক করার পরিকল্পনা ছিল স্কালোনির। তাই মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিতে খুব বেশি ভাবতে হয়নি দলটির কোচিং স্টাফকে।জাতীয় দলের হয়ে রোমেরোর অর্জনও বেশ সমৃদ্ধ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রক্ষণে দৃঢ়তার পাশাপাশি মাঠে তার লড়াকু মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তাকে আলাদা করে তুলেছে।নতুন অধিনায়কের সহকারী হিসেবে থাকবেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বিশ্বকাপজয়ী দলের এই অভিজ্ঞ গোলরক্ষকের উপস্থিতি রোমেরোর নেতৃত্বে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।মেসি-ওতামেন্দির যুগ শেষ হওয়ার পর আর্জেন্টিনার সামনে এখন নতুন প্রজন্মকে সামনে রেখে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই নতুন অধ্যায়ের নেতৃত্বে থাকছেন রোমেরো।সূত্র: ত্রিবুনা ডট কম