উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জাতীয় সংসদ অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ পাসের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা।বিলটিকে ‘দুর্বল’ ও ‘দ্বৈত নীতির’ উল্লেখ করে এর বিরোধিতা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিলটি পাসের আগে ফ্লোর নিয়ে তিনি বলেন, এমন একটি দুর্বল আইন পাসের অংশীদার হতে চান না তারা। এরপরই তিনি বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।ঘোষণার পর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।’এরপর স্পিকারের আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন।