উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী-সমর্থকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হয়রানির অভিযোগ তুলেছেন। অনবরত তাকে ট্যাগ করে কটূক্তি ও টিপ্পনী করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মোনামী।পোস্টে তিনি জানান, সারাদিন বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার পর রাতে ক্লান্ত হয়ে ফেসবুকে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর লেখা পোস্ট দেখতে পান। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং সেই ‘হয়রানির তালিকায়’ তাকেও রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।মোনামী বলেন, বিষয়টি জানার পর একজন শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্তদের বিস্তারিত তথ্য নিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজের দিক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনবরত ট্যাগ করে বিভিন্ন ধরনের মন্তব্য ও টিপ্পনী করা হচ্ছে বলে অভিযোগ করেন মোনামী। তার দাবি, এসবের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থী জড়িত।নিজের রাজনৈতিক অবস্থান ও অতীতে শিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বিরোধের কারণে তাকে লক্ষ্য করে হয়রানি করা হচ্ছে। সরাসরি কিংবা পরোক্ষ—যেভাবেই হোক, নারীদের হয়রানি করার জন্য এসব ব্যক্তিরা শুধু একটি ‘ইস্যু’ খোঁজে বলেও মন্তব্য করেন তিনি।মোনামী আরও লেখেন, যাদের তিনি পড়ান, তাদের কাছ থেকেই এমন আচরণ পেয়ে শিক্ষকতা পেশা নিয়ে হতাশ বোধ করছেন। এমনকি সুযোগ পেলে চাকরি পরিবর্তনের ইচ্ছার কথাও জানান তিনি।পোস্টের শেষ দিকে তিনি আল্লাহর কাছে ধৈর্য ধরার শক্তি চেয়েছেন।