উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। পরিকল্পনাটিতে গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার লক্ষ্য রয়েছে।ইসরায়েলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে দেওয়া এক ভাষণে বেন গভির বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরেই গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। এরপর পরবর্তী ছয় বছরে গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার অবশিষ্ট অংশকেও সরিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।বেন গভিরের দাবি, পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব। গাজা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের গ্রহণ করতে কয়েকটি দেশ প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে কোন কোন দেশ তাদের গ্রহণ করবে, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত এলাকা থেকে বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ফলে বেন গভিরের এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।গাজা নিয়ে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতা রয়েছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টাও ইসরায়েলের রাজনৈতিক মহলে প্রত্যাখ্যান করা হয়েছে।তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান