উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে নতুন ১ হাজার ১৫৪ শিশু। এর মধ্যে ৪০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৭ জনে।এ সময়ে দেশে হাম সংক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৫৬৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।