উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তি করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আগের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আওয়াল এ তথ্য জানান।পুলিশ কর্মকর্তা বলেন, সিফাতের বিরুদ্ধে মানহানির কোনো মামলা হয়নি। তাকে আগের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাছা থানা-পুলিশ তাকে আটক করে। সিফাতের বাড়ি গাজীপুরের দক্ষিণ খাইলকুর এলাকায়। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।একপর্যায়ে সিফাতকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানিয়েছে, সিফাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।