উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মির্জা আব্বাসের স্ট্রোককে কোনো দুর্ঘটনা নয়, বরং নাসীরুদ্দীন পাটওয়ারীর ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণের ফল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।রাশেদ খান লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘তীর্যক আক্রমণের’ কারণে মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ নন। তার হাঁটতে সমস্যা হয়, কথা স্পষ্ট বলতে পারেন না এবং এক হাত নাড়াতেও কষ্ট হয়।রাশেদ খানের অভিযোগ, নির্বাচনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য ও আচরণ মির্জা আব্বাসকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। নির্বাচনের পরও তিনি এ ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাননি বলে দাবি করেন রাশেদ খান। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মির্জা আব্বাসের প্রতিকৃতি তৈরি করে পাটওয়ারী বক্সিং করেছেন বলে অভিযোগ করেন তিনি।ফেসবুক পোস্টে রাশেদ খান আরও বলেন, অসুস্থতার জন্য সরাসরি কাউকে দায়ী করা না গেলেও দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণার প্রভাব একজন মানুষের স্বাস্থ্যের ওপর পড়তে পারে।তিনি দাবি করেন, মির্জা আব্বাস ঢাকায় দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন। এছাড়া রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।রাশেদ খানের অভিযোগ, মির্জা আব্বাসকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া এবং হাসপাতালে থাকা অবস্থায় তাকে ঘিরে ‘মব’ করার ঘটনাও তিনি মেনে নিতে পারেননি। দীর্ঘদিনের মানসিক চাপের পরিণতিতেই মির্জা আব্বাস স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন রাশেদ খান।তবে মির্জা আব্বাসের স্ট্রোকের কারণ সম্পর্কে রাশেদ খানের এসব বক্তব্য তার ব্যক্তিগত দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।