উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।বুধবার (২ সেপ্টেম্বর) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডার কিনতে খরচ হতো ১ হাজার ৫৯৮ টাকা। নতুন দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।বিইআরসি জানিয়েছে, বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা ১২ পয়সা।এর আগে জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এই দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা করা হয়। তারও আগে জুলাইয়ে সিলিন্ডারটির দাম আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।এদিকে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে অটোগ্যাসের দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা।এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।