উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গাজা উপত্যকায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-কাতিবা এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে বিপুলসংখ্যক গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার এক সংবাদদাতা। এ ঘটনায় এলাকায় অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।হামলার পর আহত ও হতাহতদের আল শিফা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আমেরিকান ফিল্ড হাসপাতালের আশপাশেও সংঘর্ষ ও হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় হাসপাতালটি দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ‘হুমকি দূর করার’ উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে দুটি যানবাহনও আঘাতপ্রাপ্ত হয়েছে।এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, চলমান হামলার কারণে আমেরিকান ফিল্ড হাসপাতাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এখনো ‘চলমান’ এবং অত্যন্ত অস্থিতিশীল।এর আগের দিনও গাজা সিটিতে ইসরায়েলি হামলায় প্রাণহানির খবর পাওয়া যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ আগস্ট পৃথক দুটি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হন।নতুন করে হামলা ও হাসপাতাল খালি করার নির্দেশের ঘটনায় গাজায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং চিকিৎসাসেবা চালু রাখা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।সূত্র: আল জাজিরা