উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত র্যালি শেষে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।মঙ্গলবার দুপুরে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতেই জামায়াত ও এনসিপি জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে। তার দাবি, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি পরস্পর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে রাশেদ খাঁন বলেন, সে সময় যেভাবে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, একইভাবে এখনো তারা ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে।আলোচিত মক্কা সামরিক চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিপ্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং দেশের একটি বড় অংশও এটি সমর্থন করছে। তবে সরকারের উচিত দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরার বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুল বুঝে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েছিলেন, তারা অনুশোচনা প্রকাশ করলে দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন, তাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত হয়নি।এর আগে জেলা বিএনপির কার্যালয় থেকে আয়োজিত র্যালিতে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।