উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত স্পিকারই এ ক্ষেত্রে সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আইনি ব্যাখ্যা চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করালে আইনের কোনো ব্যত্যয় হবে না।আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার।মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার স্পিকারের সব দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।