উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় দেড় ঘণ্টা পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।প্রজ্ঞাপনে মির্জা ফখরুলের পিতার নাম মির্জা রুহল আমিন এবং স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও হিসেবে উল্লেখ করা হয়েছে।