উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ৩০ জন ছিল।শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকার নতুন করে আরও চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের বড় একটি অংশের মৃত্যু হয়েছে দুটি পৃথক দুর্ঘটনায়। এর মধ্যে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি কাগজ কারখানা ধসে বহু হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ‘এওন’-এর একটি শপিং মলে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায়ও প্রাণহানির খবর পাওয়া গেছে।ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার অভিযান এগোলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।সূত্র: রয়টার্স