উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন করেছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবির প্রেক্ষাপটে দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল পাস হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নতুন আইনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ জরিমানার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে ১০ লাখ মার্কিন ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।সরকারের মতে, নতুন এই আইন পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।