উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তাদের ভ্রমণ নির্দেশিকায় বাংলাদেশকে তৃতীয় স্তরের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ থেকে দ্বিতীয় স্তরের ‘বাড়তি সতর্কতা অবলম্বন করুন’ পর্যায়ে উন্নীত করেছে।বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রতিফলন এবং দেশটি এখন আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ বলে বিবেচিত হচ্ছে।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে সার্জিও গোর খলিলুর রহমানকে খুদে বার্তায় (এসএমএস) বিষয়টি অবহিত করেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, গত কয়েক মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামগ্রিক স্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, এই পরিবর্তন আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।