উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফরাসি উইঙ্গার ব্রাডলি বারকোলা লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ'।প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে বারকোলার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও নতুন চুক্তি করতে আগ্রহ দেখাননি ২৩ বছর বয়সী এই তারকা। এরপর লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার সঙ্গে দলবদল নিয়ে আলোচনা করেন তিনি।তবে এখনো দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। বারকোলাকে দলে ভেড়াতে লিভারপুল ও পিএসজির মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মূল্য ১২০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে।২০২৩ সালে লিঁও থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর তিন মৌসুমে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বারকোলা। তবে ২০২৫-২৬ মৌসুমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয়েছে।নিয়মিত শুরুর একাদশে জায়গা নিশ্চিত করা এবং ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই লিভারপুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বারকোলা বলে জানা গেছে।এদিকে, লিভারপুলও দ্রুত এই দলবদল সম্পন্ন করতে আগ্রহী। তবে ট্রান্সফার ফি ও ব্যক্তিগত চুক্তির কয়েকটি বিষয় চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।