উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ থাকলেও চলতি মাসেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করা হবে।শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত হয়ে যেতে পারে। এরপর মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।তিনি বলেন, ২৭ জুলাই একটি সরকারি অনুষ্ঠানের কারণে শিক্ষা প্রশাসনে ব্যস্ততা থাকবে। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনা বেশি।চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২০ মে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতিমূলক কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।