উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপ ফাইনালের আগে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার মুখে পড়েছে আর্জেন্টিনা। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নিউজার্সিতে পৌঁছাতে পারেনি লিওনেল মেসিদের দল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতির সূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে।আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্ক অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল দলের। কিন্তু আটলান্টা অঞ্চলে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট বিলম্বিত হয়। ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে গভীর রাতে নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা।ফাইনালের আগে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ হওয়ায় কোচ লিওনেল স্কালোনিকে বিশ্রাম, অনুশীলন ও ম্যাচ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।এবারের বিশ্বকাপ ফাইনালে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে লড়বে স্পেন।ফাইনালকে সামনে রেখে সূচিতে সামান্য পরিবর্তন এনেছে ফিফাও। শুক্রবার দুই দলের সংবাদ সম্মেলন ও সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন থাকলেও, শনিবার আর্জেন্টিনা ও স্পেন—উভয় দলই বন্ধ দরজার অনুশীলন করবে।