উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি।’বুধবার (১৬ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।জবাবে পুলিশ সুপার বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। আপনারা যখন কোনো সভায় বক্তব্য দেবেন, তখন তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলবেন।’পরে ফখরুল ইসলাম মিঠু আবারও অভিযোগ করেন, তথ্য দেওয়ার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না।এর জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনারা নিজেদের শত্রুকেও এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বলা হচ্ছে।’তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশ ছিল না। পরে পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। এখনো পুলিশে আগের সরকারের সময়ের লোকজন রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।পুলিশ সুপার বলেন, গত ১৭ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস, তাই সরকারকে সময় দেওয়া প্রয়োজন। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি শিশুরও খাওয়া শেখার জন্য ৯-১০ মাস সময় লাগে।অনুষ্ঠানে জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।