উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের ইমাম মোহাম্মদ জাভাদ হাজি আলী আকবারি।শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।তেহরানে জুমার খুতবায় আলী আকবারি বলেন, ইরানের প্রতিশোধের প্রথম পদক্ষেপ হবে খামেনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ‘অপরাধীদের শাস্তি দেওয়া’।তিনি বলেন, এরপর এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে বাধ্য করা, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটানোর মতো পদক্ষেপ নেওয়া হবে।আলী আকবারি আরও বলেন, ‘প্রতিশোধের এই দাবি কোনো আবেগের বিষয় নয়। এটি যুক্তি, শরিয়াহ ও অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি দাবি।’তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা তাঁর বার্তার মাধ্যমে জনগণের এই দাবিকে সমর্থন করেছেন। ফলে এই দাবি এখন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই-লেঙ্গেহ, বন্দর-ই-খামির, বন্দর আব্বাস ও হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ইরানের তিনটি সেতু, একটি রেলস্টেশন ও একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে।