উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল সেন্ট্রাল কমান্ড খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা হলে তার জবাব হবে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক।বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলাহীনতা উসকে দিচ্ছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে কোনো বিদেশি বা বহিঃআঞ্চলিক শক্তির হস্তক্ষেপ ইরান কখনোই মেনে নেবে না এবং এটি তাদের ‘রেড লাইন’।তিনি আরও বলেন, ট্রাম্প যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে দেওয়া হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এমন পাল্টা হামলা চালাবে, যাতে উপসাগরীয় অঞ্চলের অবশিষ্ট সব অবকাঠামো ধ্বংস হয়ে যাবে।ইব্রাহিম জুলফাগারির ভাষায়, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের জবাব সমানভাবে নয়, বরং আরও ব্যাপক, শক্তিশালী ও বিধ্বংসী হবে।সূত্র: আল জাজিরা