উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পলাতক ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদফতর।শুক্রবার প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।বিবরণীতে বলা হয়, দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।তথ্য অধিদফতর জানায়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত বিধিনিষেধ রয়েছে।এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো প্ল্যাটফর্মে প্রচার বা প্রকাশ না করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।তথ্য বিবরণীতে আরও বলা হয়, সরকার আশা করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।