উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামীকাল শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সব পরীক্ষাকেন্দ্রে শনিবারের নির্ধারিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।