উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) রিজার্ভারে প্লাবনের পানি ঢুকে সংরক্ষিত পানি দূষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে প্রবেশ করছে। এতে সংরক্ষিত পানি পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে।স্বাস্থ্যঝুঁকি এড়াতে বাসাবাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পান করার আগে অবশ্যই পানি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ওয়াসা।সংস্থাটি আরও জানিয়েছে, রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।সহায়তার জন্য গ্রাহকদের মড-১ (০১৩২৪-৭১২৪৩১), মড-২ (০১৩২৪-৭১২৪৩২), মড-৩ (০১৩২৪-৭১২৪১১) এবং মড-৪ (০১৩২৪-৭১২৪২৪) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।