উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা চেষ্টা চালান উদ্ধারকর্মীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির ভেতর থেকে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় কয়েকজনকে ভবনের ছাদে আটকে থাকতে দেখা যায়।অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।সূত্র: বিবিসি