উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশার দুই আরোহী—মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৬) এবং তার শিশু ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন অটোরিকশা আরোহী।খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ঘাতক বাসটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।