উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত রেফারিং ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক কোচ হোসে মরিনহো। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিসর। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে মিসরের একটি গোল বাতিল এবং পেনাল্টি না পাওয়ার ঘটনা।রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কোচ হোসে মরিনহো বলেন, “এই আর্জেন্টিনা দলের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকাও যথেষ্ট নয়। কারণ আপনি শুধু ১১ জন খেলোয়াড়ের বিপক্ষে খেলছেন না, খেলছেন রেফারির বাঁশি, ভিএআর রুম এবং পুরো টুর্নামেন্টের চিত্রনাট্যের বিপক্ষে।”বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি ক্যাসপারভও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার সমালোচনা করেন। তিনি দাবি করেন, মিসরের বৈধ গোল বাতিল করা হলেও একই ধরনের পরিস্থিতিতে আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। তার ভাষায়, “এটি একটি দুর্নীতিগ্রস্ত তামাশা।”ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “হয় দুটি ঘটনাই ফাউল, না হয় কোনোটিই নয়। কিন্তু আমাদের তো বলা হয়েছিল ভিএআর ম্যাচের ভেতর নতুন করে রেফারিং করবে না।”সাবেক আর্সেনাল তারকা ইয়ান রাইটও মিসরের অভিযোগকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন।বিতর্কিত এই ম্যাচের রেফারিং ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা এখনও অব্যাহত রয়েছে।