উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বাংলাদেশের কাঁঠাল চীনে রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “চীন সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি করেছি। বাংলাদেশের কাঁঠাল চীনের মানুষের কাছে খুবই জনপ্রিয়। ইনশাআল্লাহ আমরা চীনে কাঁঠাল রফতানি করব।”প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া প্রতিবছর প্রায় এক বিলিয়ন ডলারের ডুরিয়ান চীনে রফতানি করে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশও কাঁঠাল রফতানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।এ সময় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার প্রসঙ্গও উঠে আসে। প্রধানমন্ত্রী জানান, সেখানে আগে আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার কারখানাটি পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে। তবে নতুন করে পৃথক কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গঠনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।