উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ডেঙ্গু রোগ শনাক্তে এনএস১ (NS1) পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।